

৫ম ব্যাচে ভর্তির জন্য রেজিষ্ট্রেশন চলছে, রেজিষ্ট্রেশন চলবে আগামী ১৫ ডিসেম্বর-২০২৫ পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন HSC পাস এবং বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর।
লিখিত পরীক্ষা ২০ ডিসেম্বর-২০২৫ ও মৌখিক পরীক্ষা ২১ ডিসেম্বর-২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় ও স্থান এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
আবেদন ফর্ম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন
“দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে দেশের ৮টি বিভাগের ৪৮ টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
যোগ্যতাঃ
কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ এবং প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।
প্রশিক্ষণ ভাতাঃ
দৈনিক ২০০.০০ টাকা হারে ভাতা ও খাবারের ব্যবস্থা রয়েছে।
ক্লাসের সময়কালঃ ৩ মাস মেয়াদি সপ্তাহে ৬ দিনেই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে। মোটঃ ৭৫ টি ক্লাসে ৬০০ ঘন্টা
কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে।
এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।
শুধুমাত্র উল্লেখিত এই ৪৮-টি জেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে
Lekhapora Blog